বিজয়ের সুফল জাতির দোরগোড়ায় পৌঁছাতে ইনসাফ প্রতিষ্ঠার বিকল্প নেই: মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৮:৩৫:১১ অপরাহ্ন

শ্রমিক কল্যাণের উপদেষ্টা, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে (সদর ও মহানগর) জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, বিজয়ের ৫৫ বছর পরও এর প্রকৃত সুফল থেকে জাতি বঞ্চিত। সন্ত্রাস, দুর্নীতি, লুটপাটের কারণে দেশের কাঙ্খিত উন্নয়ন অগ্রগতি থমকে আছে। শ্রমিকের ঘাম ও রক্তে দেশের অর্থনীতির চাকা সচল হলেও তারা ন্যয্য অধিকার থেকে বঞ্চিত। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ছাড়া বিজয়ের প্রকৃত সুফল নিশ্চিত করা সম্ভব নয়। রাষ্ট্রের সকল স্তরে জবাবদিহীতা ও সুশাসন নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। শ্রমিক ও জনতার সমন্বয়ে মানবিক বাংলাদেশ নির্মিত হবে। ইনশাআল্লাহ।
তিনি মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত বিজয় র্যালী পরবর্তী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মিছিলটি নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে ফের রেজিস্ট্রারি মাঠে গিয়ে সমাপ্ত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় বিজয় র্যালি ও শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেডারেশনের মহানগর সহ সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল, সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. দিলশাদ মিয়া, অর্থ সম্পাদক আব্দুল জলিল, প্রচার ও মিডিয়া সম্পাদক নাজমুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম, সদর উপজেলা সভাপতি সিদ্দিকুর রহমান আজাদ, হাসপাতাল থানা পশ্চিম সভাপতি আব্দুস সাত্তার, হাসপাতাল থানা পূর্বের সভাপতি আল মোমিন, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সভাপতি সোহেল আহমদ, ট্রেড ইউনিয়ন থানা-৩ এর সহ সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন বাদল, শাহপরান থানা পুর্বের সাধারণ সম্পাদক আকবর আলী, কোতোয়ালী থানা পূর্বের সভাপতি ইকবাল হোসেন, পশ্চিম সভাপতি জাবেদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, কামরুল ইসলাম, সিলেট জেলা রেস্টুরেন্টে মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি রুস্তম আলম কুদ্দুস, মহানগর চার কয়েল শ্রমিক ইউনিয়নের সভাপতি হোসেন আহমেদ, বিমানবন্দর থানা সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সভাপতি কামরুল ইসলাম প্রমূখ।
র্যালি ও শ্রমিক সমাবেশে ফেডারেশনের মহানগর আওতাধিন ৩২টি ট্রেড ইউনিয়ন ও আবাসিক থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





