হলিসিটি কলেজিয়েট স্কুলে বিজয় দিবসের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৮:৪৪:৫০ অপরাহ্ন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও হলিসিটি কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বিজয় দিবস শুধু একটি ইতিহাসের স্মরণ নয়, এটি আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আর সেই রাষ্ট্রকে সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলাই ছিল মুক্তিযুদ্ধের মূল স্বপ্ন। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী, শিক্ষক ও উদ্যোক্তা। তোমাদের সততা, দেশপ্রেম ও জ্ঞানচর্চাই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের পথচলা। বুধবার দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে হলিসিটি কলেজিয়েট স্কুল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হলিটিসিটি কলেজিয়েট স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আনহার মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দ নাসির উদ্দীন রহ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান হুমায়ুন আহমেদ মাসুক, সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ সভাপতি মাসুক মিয়া ও সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান মুরাদ এবং কাজী লুৎফুর রহমান। বিজ্ঞপ্তি





