বড়লেখায় ৩শ’ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৮:৪৬:৫০ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা প্রশাসন মঙ্গলবার মহান বিজয় দিবসে উপজেলার ৩শ’ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, সম্মানী ও আপ্যায়ন করেছে।
ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ উদ্দিন, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা ফনী চন্দ্র শীল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, শহীদ পরিবারের সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সভাপতি সাইফুল আলম রাসেল, সাংগঠনিক সম্পাদক নাদের আহমদ প্রমুখ।





