বিজয় দিবসে সিলেট বিভাগ গণদাবী ফোরাম শ্রদ্ধাঞ্জলি
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৮:৪৭:৪৩ অপরাহ্ন
মহান বিজয় দিবসে সিলেটের উন্নয়নমূলক সংগঠন সিলেট বিভাগ গণদাবী ফোরামের উদ্যোগে মঙ্গলবার মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচিতে ছিল ওই দিন সকলে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের উপদেষ্টা, সিলেট মহানগর দায়রা জজ আদালতে পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, প্রবাসী কমিউনিটি নেতা আশিক চৌধুরী, সিনিয়র সদস্য কয়েছ আহমদ সাগর, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, মানবাধিকার কর্মী ইউসুফ সেলু প্রমুখ।
দুপুরে সিলেট নগরীর সুরমা ম্যানশনস্থ সিলেট বিভাগ গণদাবী ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট এর সভাপত্বিতে বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি





