জগন্নাথপুরে মহান বিজয় দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৮:৪৯:৩১ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: জগন্নাথপুরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসের শুরুতে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, থানা প্রশাসন, পৌর প্রসাশন, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধের স্মৃতি বিজড়িত স্থান শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজ ও রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল ৯টায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোল ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্তকর্তা মো. বরকত উল্ল্যাহ, অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম। এস আই আল আমিনের নেতৃত্বে প্যারেড সালামে অংশ নেন পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আনসার ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে কুচকাওয়াজ, গালর্স গাইড, শরীর চর্চা প্রদর্শনী, ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্ল্যাহ। বিকেল ৪টায় স্বরূপচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ প্র্ঙ্গনে মুক্তিযোদ্ধ বিষয়ক প্রমাণ্যচিত্র প্রদর্শন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।





