স্কুলে ভর্তি শুরু
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৯:০০:৩০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দেশের শীর্ষ সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি শুরু হয়েছে। গতকাল বুধবার সারা দেশের নির্ধারিত স্কুলগুলোতে এই ভর্তি শুরু হয়। চলবে ২১ ডিসম্বের পর্যন্ত। গত ১১ ডিসেম্বর স্কুলে ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়।
তথ্য মতে, প্রথম ধাপে ৬৮৯টি সরকারি স্কুলে ভর্তির জন্য ১ লাখ ৭ হাজার ৫২১ জন ও ৩ হাজার ৩৬০টি বেসরকারি স্কুলের ভর্তির জন্য ১ লাখ ৯৭ হাজার ৯৭৮ জন নির্বাচিত হয়েছেন। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবেন। আসন খালি থাকা সাপেক্ষে ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম অপেক্ষামান তালিকা থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় অপেক্ষামান তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।
ভর্তি কমিটির সদস্য সচিব ইউনুস ফারুকীর বলেন, এবারও ভর্তির ক্ষেত্রে গতবারের মত দুটি অপেক্ষমান তালিকা থাকবে। প্রসঙ্গত, ২০২০ সালে মহামারীর মধ্যে প্রথমবার স্কুলে ভর্তির জন্য সরকার লটারি পদ্ধতি চালু করে। এরপর থেকে প্রতি বছরই সে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।





