টিলাগড় থেকে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৫, ৯:০৯:৫০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীর টিলাগড়ের রাজপাড়া আবাসিক এলাকা থেকে ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে টিলাগড়ের রাজপাড়া আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে রাজপাড়ার সুরভী-১২ লবিলা ভবন থেকে ৩জনকে গ্রেফতার করা হয়। গ্রেফকৃতরা হলেন, গোয়াইনঘাট থানার ফুলতৈল গ্রামের আজমান আলীল ছেলে জুনেদ আহমদ (২৫), কানাইঘাটের বাঙালিপাড়ার হেলাল আহমেদের ছেলে রুবেল আহমেদ (২৬), জকিগঞ্জের শাহজালালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সুফিয়ান আহমেদ (২৮)। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





