জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ৬:৫১:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় এই ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ডিগ্রী পাস কোর্সের (বিএ, বিএসসি, বিএসএস, বিবিএস) রেজাল্ট দেওয়া হয়েছে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আরেকটা রেকর্ড।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://results.nu.ac.bd/ এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ- প্রথমে http://results.nu.ac.bd/ ওয়েবসাইটে যেতে হবে। পরে রোল, রেজিষ্ট্রেশন, এবং পরীক্ষার সাল দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে। এর আগে গত ১৫ সেপ্টেম্বর ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ অক্টোবর।





