ওসমানীনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ৮:২৭:৪০ অপরাহ্ন

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুম উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এস এম মাহমুদ হাসান রিপন, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মুহিব হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংবাদিক সাইফুর এম. রেফুল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ দিদারুল ইসলাম কায়েস, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত হাজরা, জুলাইযোদ্ধা ইবরাহিম আহমদ, ব্রাক কর্মকর্তা পিকলু দাস, প্রবাস ফেরত জাবের খান ও শিল্পী বেগম প্রমূখ।





