জালালাবাদ থানা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের বিজয় র্যালি
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ৮:৪৮:১৩ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট-২৭৩৭ এর উদ্যেগে নগরীতে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. উমর আলী ভান্ডারীর নেতৃত্বে বিজয় র্যালিটি নগরীর পাঠনটুল থেকে বের হয়ে মদিনা মার্কেট, কানিশাইল ১নং রোড, মেডিকেল রোড, রিকাবাজার হয়ে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক নেতা মো. মুখলেছ মিয়া। জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. উমর আলী ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আনিছুর আলী, সাধারণ সম্পাদক সমিজুল মিয়া, সহ সাধারণ সম্পাদক খাইরুল মিয়া, সাংগঠনিক সম্পাদক দবির মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক ইমরান আলী, অর্থ সম্পাদক শাব্বির মিয়া, সহ অর্থ সম্পাদক বিল্লাল মিয়া, প্রচার সম্পাদক হোসাইন কবির, সহ প্রচার সম্পাদক জয়নুল মিয়া, লাইন সম্পাদক হাফিজুল মিয়া, সহ লাইন সম্পাদক সবুজ আলী, সাধারণ সদস্য মানিক মিয়া প্রমুখ।
র্যালি শেষে জালালাবাদ থানা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. উমর আলী ভান্ডারীর নেতৃত্বে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন শ্রমিক নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি





