হাদির মৃত্যুতে মৌলভীবাজারে জামায়াতের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ৬:৫১:৩৮ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের প্রতিবাদী কন্ঠ শরিফ ওসমান হাদির মৃত্যুতে মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে শাহ মোস্তফা রোডস্থ জেলা কার্যালয়ে শুক্রবার সকাল ১১ টায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মো. আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমেদ কিবরিয়া, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীন, শ্রীমঙ্গল উপজেলা আমীর মাওলানা ইসমাইল হোসেন, কমলগঞ্জ উপজেলা আমীর মো. মাসুক মিয়া, বড়লেখা উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন, জুড়ি উপজেলা আমীর আব্দুল হাই হেলাল, কুলাউড়া উপজেলা নায়েবে আমীর মো. জাকির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সেক্রেটারি আব্দুল মুমিত প্রমুখ। দোয়া পরিচালনা করেন আলেমে দ্বীন প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক ।





