খালেদা জিয়ার সুস্থতা কামনায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ৮:১৫:২৩ অপরাহ্ন

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর আহবানে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের মাঝেও আয়োজন করা হচ্ছে প্রার্থনা অনুষ্ঠানের।
এরই ধারাবাহিকতায় শুক্রবার এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জের রফিপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমআর নামাজ আদায় করেন। এর আগে উপস্থিত মুসল্লিদের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন। নামাজ শেষে বিএনপি চেয়ারপারসনের জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব। পরে স্থানীয় মুসল্লি ও বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এমরান আহমদ চৌধুরী।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে খালেদা জিয়া সুস্থতা কামনায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য কর্ণমনি দাস-এর বাড়িতে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের কান্ডারি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম বাবুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, সহ-সভাপতি নাজমুল ইসলাম পুতুল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি সবুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন ও গোলাপগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক দোলা হোসেন সুভাষ, যুগ্ম-আহবায়ক শাব্বির আহমদ চৌধুরী, আব্দুল গনি, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সাবেক আহবায়ক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, জাসাস নেতা মইজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল ইসলাম, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন, যুগ্ম সম্পাদক মৃদুল হোসেন, রনজিৎ দাশ পাখি, বিধু দাশ, দীপক চন্দ্রদাশ, সমীরণ দাশ, নিকেশ দাশ, প্রদীপ দাশ, অনিরুদ্র দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি





