বড়লেখায় ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ৭:২০:৩৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে ডেবিল হান্ট-২ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান মুজিব ও তালিমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সদস্য হাবিবুর রহমান।
ওসি মো. মনিরুজ্জামান খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাস ও নাশকতার পৃথক দুটি মামলার তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ দুই আসামি আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ খান মুজিব ও যুবলীগ কর্মী হাবিবুর রহমানকে গ্রেফতার করে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





