নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৮:৩০:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মু তানভীর হায়দার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
এতে বলা হয়- ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীন জল্লারপাড়, কীন ব্রীজ, নবাব রোড, লালাদীঘির পাড়, ঘাসিটুলা, পুলিশ লাইন, সার্কিট হাউজ এক্সপ্রেস, কলাপাড়া, ভাতালিয়া ফিডারের আওতাধীন সিজিএম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, বেতার, সাগর দীঘিরপাড়, দাড়িয়াপাড়া, জল্লারপাড়, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদন মোহন কলেজ, লামাবাজার, মাছুদিঘীর পাড়, রামেরদিঘীর পাড়, তালতলা, তেলিহাওড়, শেখঘাট, শুভেচ্ছা আ/এ, পশ্চিম কাজির বাজার, জিতু মিয়া পয়েন্ট তৎসলগ্ন কুয়ারপাড়, বিলপাড়, ইঙ্গুলাল রোড, লালাদিঘীর পাড়, নবীন আ/এ, ভাঙ্গাটিকর, ঘাসিটুলা এবং শামীমাবাদ তৎসংলগ্ন এলাকাসমূহে বিদ্যুৎ থাকবে না।
কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের পূর্বে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে এবং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।





