কুলাউড়ায় আইটেবস কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ৫:৪৯:৪৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়া উপজেলা সমিতি, ঢাকা কর্তৃক পরিচালিত ইন্সটিটিউট অব টেকনিক্যাল এডুকেশন এন্ড বেসিক স্কিলস (আইটেবস) আয়োজিত কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সোমবার পৌর শহরের দক্ষিণবাজারস্থ দখিন দাওয়া কমিউনিটি সেন্টারে আইটেবসের পরিচালক মেহেদী হাসান সাদীর সভাপতিত্বে ও এইচ.আর এডমিন সালিম মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দন্ত চিকিৎসক ডা. হেমন্ত পাল, সংগঠক এবং সমাজকর্মী শফিক মিয়া আফিয়ান। এছাড়াও উপস্থিত অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাবেয়া বেগম এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ী উত্তরা রায়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের উপহার এবং আইটেবসে চলমান বিভিন্ন কোর্সে স্কলারশিপ প্রদান করা হয়।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলা সমিতি ঢাকার সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এম. আব্দুর রউফের দিক নির্দেশনার বিল্ডি স্কিল ফর আ ব্রাইট ফিউচার এই থিম নিয়ে ২০১৮ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে আইটেবস।





