বারাকা গ্রুপের চারটি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৬:০৯:৫১ অপরাহ্ন

বারাকা গ্রুপের অন্তর্ভুক্ত চারটি প্রতিষ্ঠান- বারাকা সিকিউরিটিজ লিমিটেড, বারাকা ফ্যাশনস লিমিটেড, কর্ণফুলী পাওয়ার লিমিটেড এবং বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সভাগুলো সিলেটের মিরবক্সটুলাস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শেয়ারহোল্ডারগণ উক্ত সভায় অংশগ্রহণ করেন। বার্ষিক সাধারণ সভায় বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী চারটি প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম, আর্থিক পারফরম্যান্স, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত বক্তব্য প্রদান করেন। তিনি প্রতিষ্ঠানসমূহের টেকসই উন্নয়ন, স্বচ্ছতা এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণে গ্রুপের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভায় উপস্থিত শেয়ারহোল্ডারদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সভায় চারটি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভার সকল এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।
বারাকা গ্রুপ ভবিষ্যতেও শেয়ারহোল্ডারদের আস্থা বজায় রেখে দায়িত্বশীল ও টেকসই ব্যবসা পরিচালনার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। বিজ্ঞপ্তি





