কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যান আটক
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৭:১৮:১২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবরকে আটক করেছে থানা পুলিশ। তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত ও প্যানেল চেয়ারম্যান এবং আওয়ামীলীগ সমর্থিত ছিলেন। ডেভিল হান্ট ফেস-২ এর অভিযানে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তবে তিনি দলীয় কোন পদ পদবীতে ছিলেন না বলে দাবি পরিবার ও ইউনিয়ন আওয়ামীলীগের। আটকের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন তিনি ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতির দায়িত্বে রয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আকবরের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আলী আকবর ৫নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন পাথর কান্ডে জেলে যাওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন আলী আকবর। গত ১মাস আগে আলমগীর হোসেন জেল থেকে বের হলেও এখনো চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়নি।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি। আলী আকবরকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।





