হবিগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সৈয়দ ফয়সল
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৭:২১:৩৮ অপরাহ্ন

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সৈয়দ মো. ফয়সল। বুধবার দুপুরে ঢাকায় বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর তার হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র তুলে দেন।
চূড়ান্ত মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সৈয়দ মো. ফয়সল বলেন, আমাকে মনোনয়ন দেওয়ায় মাধবপুর ও চুনারুঘাটবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবা করাই আমার লক্ষ্য। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে ধানের শীষ প্রতীকে সবার দোয়া ও ভোট কামনা করেন।





