ইত্তেফাকের স্বাতন্ত্রবোধের ধারা অব্যাহত রয়েছে
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৮:১৩:২৫ অপরাহ্ন

ঐতিহ্যবাহী দৈনিক ইত্তেফাক এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয় বুধবার বিকালে। সিলেট প্রেসক্লাবের আমিনুর রশীদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সূধী, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫২ এর ভাষা আন্দোলন, দেশের স্বাধীনতা সংগ্রাম থেকে মানুষের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে দৈনিক ইত্তেফাক। তারা বলেন, ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মানিক মিয়ার দেশপ্রেম সর্বজস্বীকৃত। মরহুম মানিক মিয়ার সাংবাদিকতা ও আদর্শ পথিকৃত হয়ে থাকবে। বক্তারা বলেন, দৈনিক ইত্তেফাক তেয়াত্তর বছর পদার্পণ করেছে অনেক চড়াই-উৎরাইয়ের পর। তারা বলেন, ইত্তেফাক যে স্বাতন্ত্রবোধ নিয়ে যাত্রা শুরু করেছিল আজো সেই ধারা অব্যাহত রয়েছে। আগামীতে এই ধারা অক্ষুন্ন থাকবে বলেই আশা করি। তারা বলেন, ইত্তেফাকের কাছে সাধারণ মানুষের অনেক প্রত্যাশা। মানুষ চায় ইত্তেফাক দেশকে পথ দেখাবে সর্বকালে।
দৈনিক ইত্তেফাকের ব্যুরো চিফ হুমায়ূন রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও আহসান হাবিবের পরিচালনায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আলিমুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর ও ইকবাল সিদ্দিকী, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা কবি সালেহ আহমদ খসরু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিআরও সালাউদ্দিন খসরু, জাতীয় পার্টি (জেপি) সিলেট জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, আবদুর রজ্জাক, কামকামুর রজ্জাক রুনু, আমজাদ হোসাইন, এমএ মতিন, আবদুল কাদের তাপাদার, কবীর আহমদ সোহেল, সেলিম আউয়াল, আবদুল হান্নান, কামাল উদ্দিন, ফারুক আহমদ (১), সিন্টু রঞ্জন দাস, মুহিবুর রহমান, ইউনুস চৌধুরী, কবির আহমদ, শেখ আশরাফুল আলম নাসির, আবদুল মজিদ, দেলওয়ার হোসেন জিলন, মারুফ হাসান, শফিক আহমদ শফি, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, ফারুক আহমদ, শাহ মোহাম্মদ কয়েস। ইত্তেফাক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. বুরহান উদ্দিন, আবদুল হাই, আলম সাব্বির, আলী হোসেন, নাজমুল ইসলাম, জামিউল ইসলাম, শাহীন আলম, মামুন মুন্সি, আশরাফুল ইসলাম এমরান, নাজাত পুরকায়স্থ, ফটো সাংবাদিক জাবেদ আহমদ প্রমুখ। শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা জামায়াত আমীর মাওলানা হাবিবুর রহমান ও মাওলানা আনোয়ার হোসেন খান। বিজ্ঞপ্তি





