কর আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৮:৫৭:১৩ অপরাহ্ন

কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য রাজস্ব আদায়ের বিকল্প নেই। একটি শক্তিশালী ও কার্যকর রাজস্ব ব্যবস্থাই পারে উন্নয়ন কর্মকাণ্ডকে টেকসই করতে। কর ব্যবস্থাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে কর প্রশাসন ও কর আইনজীবীদের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর কাজিটুলাস্থ একটি কনভেনশন সেন্টারে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এডভোকেট মো. আবুল ফজল, সমিতির সহ সভাপতি এডভোকেট মো. সফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের জিপি এডভোকেট শামীম আহমদ সিদ্দিকী, মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধূরী, সমিতির সাবেক সভাপতি সিনিয়র আয়কর আইনজীবী আবু মোহাম্মদ আসাদ, সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মো. সাইদুর রহমান ও গীতা পাঠ করেন আয়কর আইনজীবী ঋষিকেশ ধর। শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সবশেষে র্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি





