কমলগঞ্জে পাঙাল সাহিত্য সংসদের অভিষেক
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ৮:৫৮:৪৫ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে পাঙাল সাহিত্য সংসদের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় আদমপুর তেতইগাঁও মণিপুরি কালচারাল কমপ্লেক্সের হলরুমে সংগঠনের সভাপতি কবি সাজ্জাদুল হক স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কবি হুমাযুন রেজা সোহেলের সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোকগবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ।
বাংলা ও মণিপুরি ভাষার কবি ও লেখকদের উপস্থিতিতে পাঙাল সাহিত্য সংসদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আব্দুল মজিদ চৌধুরী, লেখক ও গবেষক আব্দুস সামাদ, ভারতের লেখক ড. আবুল খায়ের চৌধুরী, এডভোকেট এম. এম. আহমদ, সমাজকর্মী প্রকৌশলী মো. রেজাউল করিম, বাংলা একাডেমির ফেলো কবি এ কে শেরাম, লেখক-গবেষক আহমদ সিরাজ, লেখক আকমল হোসেন নিপু ও কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন।
অনাড়ম্বর এ অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ, স্মারক সংকলন ‘খোন্থোক” ও কবি রওশন আরা বাঁশীর মণিপুরি ভাষায় লিখিত ‘নীংশিংবগী ঈথক ইপোম’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভারত থেকে আগত প্রখ্যাত লেখক ও গবেষক ড. আবুল খায়ের চৌধুরী, এডভোকেট এম এম আহমদ, সংগঠক ও সমাজকর্মী প্রকৌশলী মো. রেজাউল করিমকে পাঙাল সাহিত্য সংসদের পক্ষ থেকে সন্মানানা স্মারক প্রদান করা হয়।





