জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম : জামায়াত আমীর
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ৯:২৪:০৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: দীর্ঘ প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। দেশে ফিরা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে জামায়াত আমীর তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমানকে স্বাগত জানান। তিনি লেখেন- জনাব তারেক রহমান, সপরিবারে সুস্বাগতম! এদিকে বিবিসি বাংলাকে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ ১৭ বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরছেন, এটিকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন। তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন, অথবা কী পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কীভাবে করবেন- এসব বিষয়ে জামায়াত নজর রাখবে।





