ইউরোপ জমিয়ত নেতাকে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৭:১৩:২১ অপরাহ্ন

ইউরোপ জমিয়তের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার সাবেক সভাপতি মাওলানা সাইফুর রহমানকে সংবর্ধনা দিয়েছে ছাত্র জমিয়ত। বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ছাত্র জমিয়ত সিলেটের উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
ছাত্র জমিয়ত সিলেটের ব্যবস্থাপনায় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে আহ্বায়ক মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব লুকমান হাকিমের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে মাওলানা সাইফুর রহমান বলেন, আমি ইউরোপে জমিয়তের দায়িত্ব পালন করলেও আমার সাংগঠনিক চেতনার মূলভিত্তি ছাত্র জমিয়ত।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা নজরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আহমদ সগীর, মাওলানা সদরুল আমীন, মাওলানা আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, গোলাপগঞ্জ জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দীন সালিমসহ মহানগর, জেলা উত্তর ও দক্ষিণের জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি





