মহানগর বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৬:৫৭:১৬ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুক্রবার সারাদেশের মসজিদগুলোতে দোয়ার কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিবারসহ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া কর্মসূচি পালনের জন্য আহবান করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির ৬টি থানা ও ৪২টি ওয়ার্ডে দোয়া কর্মসূচি পালন করা হয়।
হয়রত শাহজালাল (রহ.) মাজার মসজিদে বাদ জুমআ’ দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া জিয়াউর রহমানের ছোট ছেলে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো, শহীদ ওসমান হাদি ও ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন করায় শুকরিয়া জানিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
৩৬ নং ওয়ার্ডে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এসময় ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্নাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণের করেন। বিজ্ঞপ্তি





