শিবিরের নতুন সভাপতি সাদ্দাম সেক্রেটারি সিবগাতুল্লাহ
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৯:০৫:৩৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম নির্বাচিত হয়েছেন। আর সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন পেয়েছেন সিবগাতুল্লাহ সিবগা। গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে নুরুল ইসলাম সাদ্দামকে এ দায়িত্ব দেওয়া হয়। এছাড়া শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি সেক্রেটারি জেনারেল হিসেবে সিবগাতুল্লাহকে মনোনয়ন দেন। সাদ্দাম ২০২৫ সেশনে সংগঠনের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন এবং সিবগাতুল্লাহ কেন্দ্রীয় অফিস সম্পাদকের দায়িত্বে ছিলেন।
শিবিরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলাহয়, আলহামদুলিল্লাহ, ২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। ২০২৬ সেশনের বাকি সদস্যদের সম্পর্কে দ্রুত জানানো হবে।





