বিপিএল চলাকালে আটক ৬
প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৯:১৪:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর উদ্বোধনী ম্যাচ থেকে নানা অভিযোগে ৬ যুবককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে টিকিট কালোবাজার ও বিভিন্ন অনিয়মের অভিযোগে রয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ম্যাচ চলাকালে পৃথক সময়ে তাদের আটক করা হয়। এর মধ্যে অন্তত ৩ জনকে টিকিট কালোবাজারির সাথে জড়িত। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানাতে পারেনি এয়ারপোর্ট থানা পুলিশ।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার শাহ মো. মোবাশ্বির জানান, শুধু টিকিট কালোবাজারির অভিযোগেই নয়, দর্শকদের জন্য নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে খেলোয়াড়দের কাছাকাছি যাওয়াসহ আরও কিছু অনিয়মের অভিযোগে মোট ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বর্তমানে এয়ারপোর্ট থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।





