গোলাপগঞ্জে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের চক্ষু শিবির
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ৬:১৭:৪৯ অপরাহ্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে এই চক্ষু শিবিরটি সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৩টা পর্যন্ত।
এ ফ্রি চক্ষু শিবিরে বুধবারীবাজার ইউনিয়নের প্রায় সাড়ে ৪০০ গরীব অসহায় রোগীকে সেবা প্রদান করা হয়। প্রয়োজন অনুযায়ী রোগীদের ফ্রি চশমা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও ২২ জনের চোখের ছানি ফ্রি অপারেশনের ব্যবস্থা করা হয়।
এসময় পরিদর্শনে আসেন বুধবারীবাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন শরফ, ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের ট্রাস্টি আবু তাহের ও সুহেল উদ্দিন, সমাজসেবী ডা. আব্দুল মতলিব ও যুক্তরাষ্ট্র প্রবাসী নজিমুল ইসলাম প্রমুখ।
টি ফাইভ সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনায় এই চক্ষু শিবিরে আর্থিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুন নুর, আবু তাহের, দেলোওয়ার হোসেন, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, খলিলুর রহমান, সেলিম উদ্দিন আহমদ, সুলতান হায়দার জসিম, তালাত সিদ্দিকী, ফারুক মিয়া, তাজুল ইসলাম, সামছুল হক এহিয়া ও সুহেল উদ্দিন।





