মৌলভীবাজার-১ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ৭:০৪:৪৩ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে মোট ছয়জন সংসদ সদস্যপ্রার্থী সোমবার সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে বড়লেখায় সহকারি রিটার্নিং অফিসার ও বড়লেখা ইউএনও গালিব চৌধুরীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন পাঁচজন সংসদ সদস্যপ্রার্থী। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বেলা আড়াইটায় জুড়ীতে সহকারি রিটার্নিং অফিসার ও জুড়ী ইউএনও মো. মারুফ দস্তেগীর এর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় বড়লেখা ও জুড়ী উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বড়লেখায় দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমাদানকারি প্রার্থীরা হলেন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিশ ও ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মৌলভী লুকমান আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ ও মো. শরিফুল ইসলাম।





