আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২৫, ৮:১০:০৫ অপরাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুচারুভাবে ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট জেলায় ১৩ টি উপজেলার সদস্যদের নিয়ে একযোগে ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী উপজেলা/থানা আনসার কোম্পানি/প্লাটুন ও ইউনিয়ন আনসার প্লাটুন সদস্যদের জন্য মৌলিক-প্রশিক্ষণের অষ্টম ধাপ।
সিলেট জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।
প্রধান অতিথি বাহিনীর মহাপরিচালককের গৃহীত উন্নয়ন ও সংস্কার কাজ সমূহ তুলে ধরে তার বক্তব্যে তিনি সকল প্রশিক্ষণার্থীদের সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট মো. শাহনেওয়াজ, সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, সার্কেল এডজুট্যান্ট ফারুক হোসেইন। উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণে সিলেট জেলার ১৩ টি উপজেলা থেকে শতাধিক আনসার প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি





