বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপিজেএ’র শোক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ৭:২১:০২ অপরাহ্ন
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক, সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ ফাটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।
এক শোক বার্তায় এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীন-সার্বভৌম, জাতীয় ঐক্যের প্রতীক। তিনি, রাজনীতি, দল-মত, মতাদর্শ সবকিছুর ঊর্ধ্বে উঠে, রাজনৈতিক অভিভাবক পরিণত হয়েছিলেন। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ঐক্য ও বিশ্বাসের প্রতীক। আমরা মরহুমার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। বিজ্ঞপ্তি





