খালেদা জিয়ার মৃত্যুতে লিডিং ইউনিভার্সিটির শোক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ৮:০৭:২০ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে লিডিং ইউনিভার্সিটি পরিবারের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এক বার্তায় তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আপোষহীনভাবে সংগ্রাম করে যাওয়া দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি





