ওমর ফারুক (রা.) একাডেমীর বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ৯:২৩:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বিশ্বনাথ পৌরসভাধীন আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ওমর ফারুক (রা.) একাডেমীর বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ গতকাল ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ মরতুজা আলী।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মুকতাবিস-উন-নূর এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উম্মাহ ইউকে’র চেয়ারম্যান ব্যারিস্টার আহমদ আব্দুল মালিক।
ব্যারিস্টার মালিক তার বক্তব্যে স্কুলে এক্সট্রা কারিকুলাম একটিভিটিজ বাড়ানো এবং প্রযুক্তিগত শিক্ষার উপর গুরুত্বারোপ করে ছাত্রছাত্রীদের যুগোপযোগী করে তোলার জন্য অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহবান জানান। তিনি একাডেমীর অগ্রযাত্রায় অতীতের মতো সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে মুকতাবিস-উন-নূর স্কুলের উন্নয়নে লন্ডন প্রবাসীদের বিশেষ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ এবং সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফলে কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়।





