খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৬:০০:৩২ অপরাহ্ন

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর উদ্যোগে কুমারপাড়াস্থ বাসভবনে কোরআনে হাফিজ শিশুদের নিয়ে খতমে কুরআন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল থেকে খতমে কুরআন শুরু হয়ে বাদ এশা দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়। দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মীরবক্সটুলা মাদ্রাসার মুহ্তামিম মাওলানা মো. সাইফুল্লাহ। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়রপুত্র আসিফুল হক চৌধুরী, বিএনপি নেতা জুরেজ আব্দুল্লাহ গোলজার, সুহেল আহমদ, নাসির আহমদ, মো. নুরুল আলম পারভেজ, শাহরিয়ার হোসেন জামিল ও সুহেল মিয়া প্রমূখ।
এদিকে, ফজরের নামাজের পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবর শুনে আরিফুল হক চৌধুরীর কুমারপাড়াস্থ বাসায় তাৎক্ষণিকভাবেই দোয়া আয়োজন করা হয়। মোনাজাত করেন দরগাহে হযরত শাহজালাল (র)’র মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আসজদ আহমদ। বিজ্ঞপ্তি





