মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৬:০৯:১৩ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার ইসলামিক সোসাইটি পরিচালিত শাহ মোস্তফা একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রিন্সিপাল মো. ইয়ামীর আলী। একাডেমির সিনিয়র শিক্ষক ইনামুল হক ইমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের ১০ দলীয় মনোনিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সাইফুল কবির, ইম্পেরিয়েল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ, লেখক ও গবেষক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মুজিব, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য মো. আলা উদ্দিন শাহ, এডিশনাল পিপি এডভোকেট আব্দুল ওয়াহিদ, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদ। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন মো. আমিন চৌধুরী ও বদরুল ইসলাম জুসেফ প্রমূখ।
পরে পরীক্ষায় ভালো ফলাফল ও বিজয় দিবসের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।





