মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৬:২৪:১১ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বুধবার দুপুরে দোয়া মাহফিল সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপন এর পরিচালনায় বক্তব্য রাখেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমির হোসেন।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদ্য সাবেক সভাপতি আব্দুস সত্তার, সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ, নতুনবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন জয়, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক উপদেষ্টা সৈয়দ নুর, মদিনা মার্কেটের সাবেক ব্যবসায়ী ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান শাহজামাল, মদিনা মার্কেট সিতারা বেকারীর সত্তাধিকারী হাবিবুর রহমান হাবিব, ব্যবসায়ী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, নতুনবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো, শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন রাজন, ব্যবসায়ী সমিতির সাবেক সদস্য শামীম আহমদ, আব্দুল কাহার, ব্যবসায়ী মাহমদ আহমদ, শামীম আহমদ, ইয়াছিন আহমদ, ফারেস আহমদ বশির প্রমুখ। দোয়া পরিচালনা করেন আনিকা ডিপার্টমেন্টাল ষ্টোর এর মালিক হাফিজ মাওলানা মুহিবুর রহমান। এর আগে সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সমস্ত দোকান বন্ধ রেখে শোক পালন করেন ব্যবসায়ীবৃন্দ। বিজ্ঞপ্তি





