খালেদা জিয়ার মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার শোক
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৭:২৯:১৬ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
শোক বার্তায় স্বাক্ষর করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য এমরান আহমেদ চৌধুরী, খন্দকার রাজিন সালেহ আলম, এ্যাডহক কমিটির সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সৈয়দ ফজলে এলাহী অভি, এ্যাডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান, ইয়াহইয়া ফজল ও ওয়াহিদ উমায়ের, সিলেট জেলা ক্রিকেট কমিটির সহ-সভাপতি সাদত হুসেইন ও সম্পাদক আলী ওয়াসিক উজ্জ জামান চৌধুরী অনি, ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ খোবেব হোসেইন ও সম্পাদক কবির আহমদ এবং সহকারী সম্পাদক আজিমুল করিম চৌধুরী ইভান, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ইউসুফ কবীর তুহিন, সহ-সভাপতি আলীমুস সাদাত চৌধুরী, সম্পাদক ছালেহ আহমদ শাহিন ও সহকারী সম্পাদক মৌওলা-উজ-জামান হাদী, স্কুল ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহবায়ক গউছ মঈন উদ্দীন হায়দার ও সদস্য-সচিব একরাম আহমেদ প্রমুখ।
এক শোক বার্তায় তারা বলেন, গণতন্ত্র রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদানের জন্য তিনি আপোসহীন নেত্রী অভিধায় ভূষিত হয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনায় তার বিভিন্ন পদক্ষেপ বাংলাদেশের অগ্রযাত্রায় মাইলফলক হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয়। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি





