খালেদা জিয়ার মাগফেরাত কামনায় রেড ক্রিসেন্ট সোসাইটির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০২৬, ৭:১০:২৯ অপরাহ্ন
৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের অধিভুক্ত রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র, মুজিব জাহান রক্তকেন্দ্র এবং রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ইউনিট কমিটির সদস্যবৃন্দ আব্দুল্লাহ আল মামুন সামুন, এ কে এম কামরুজ্জামান দিপু, পারভেজ আহমদ, ইউনিট লেভেল কর্মকর্তা মো. মিজানুর রহমান, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক মো. নাজমুল হোসেন, এফসিএমএ, সিনিয়র কনসালটেন্ট ডা. মো. নূরুল আলম খানসহ হাসপাতাল, রক্তকেন্দ্র ও নার্সিং কলেজের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল মসজিদের ইমাম মো. বদরুল ইসলাম। এসময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি





