সিলেট প্রেসক্লাবের নতুন কমিটিকে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ৬:৫৭:৪৯ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা:
সিলেট প্রেসক্লাবের ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মো. হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার। বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে ৭মবারের মতো সভাপতি পদে দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর ও সেক্রেটারী পদে দৈনিক সিলেটের ডাক এর চীফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছে।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকসহ পুরো বিভাগের সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে সিলেট প্রেসক্লাব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবেন।





