প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ৯:৫৫:২১ অপরাহ্ন

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
শুক্রবার এক অভিনন্দন বার্তায় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, জনগণের পক্ষে কথা বলতে তাদের যে অফুরন্ত সক্ষমতা রয়েছে, সেটি কাজে লাগিয়ে নবনির্বাচিত নেতৃবৃন্দের মাধ্যমে সিলেটে গণমাধ্যমের আরও প্রভাবশালী অবস্থান তৈরি করবেন বলে আমরা আশা রাখি। গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য যা ক্ষতিকর, তা তাদের কাছে বিবর্জিত হবে। সেই সঙ্গে সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনতে সহায়ক হবেন এবং ঐতিহাসিক সিলেট প্রেসক্লাবের ঐতিহ্য ধারণ করে তারা সঠিকভাবে পরিচালনা করবেন বলে নেতৃবৃন্দ প্রত্যাশা করেন।-বিজ্ঞপ্তি





