দক্ষিণ সুরমায় পৌণে ১ কোটি টাকার চোরাইপণ্যসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ৯:৫৯:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্যসহ এক চোরা কারবারিকে আটক পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে মোমিনখলা মুছারগাঁও এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে পাথর বোঝাই একটি ট্রাকে অভিযান পৌনে ১ কোটি টাকার চোরাই পণ্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।
আটককৃতের নাম মো. জাকারিয়া ইসলাম (৩৮)। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার খাড়িতা এলাকার মো. খাজা মিয়ার ছেলে।
এসএমপি সূত্র জানিয়েছে, সিলেট-ঢাকা মহাসড়ক থেকে একটি টাটা ট্রাকে করে ১০০ ঘনফুট পাথর নিয়ে যাওয়ার সময় আটক করে অভিযান চালায়। এসময় ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচ থেকে ১০২৬ পিস ভারতীয় নিভিয়া বডিলোশন, ৫ লাখ ৫৪ হাজার ৪০০পিস ডাইক্লোফেনাক ট্যাবলেট, ২০ হাজার তিনশ’ ৪ পিস ক্রিম আরও নানা কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ২৯ হাজার ৬৪০ টাকা।
বৃহস্পতিবার রাতে এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আটককৃততে আদালতে সোপর্দ করা হয়েছে।





