দোয়ারা থেকে মদসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ১০:০৬:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে বিপুল পরিমাণ বিদেশী মদসহ ২ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের বাহাদুরপুর এলাকার মানিকপুর মাজারের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- দোয়ারাবাজার থানার পান্ডারগাঁও এলাকার তেরাই মিয়ার ছেলে মো. আকলিস মিয়া (৪০) ও একই এলাকার সুবল দাসের ছেলে শুভ দাস (১৯)।
শুক্রবার (২ জানুয়ারী) এর সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় আটককৃতদের দোয়ারাবাজার থানায় হস্থান্তর করা হয়েছে।





