কুলাউড়ায় কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৬, ৮:০০:২৬ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: ঢাকাস্হ কুলাউড়া উপজেলা সমিতির পরিচালিত ইন্সটিটিউট অফ টেকনিক্যাল এডুকেশন এন্ড বেসিক স্কিল (আইটেবস) আয়োজিত কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কুলাউড়া পৌরশহরের দক্ষিনবাজারস্থ দখিন দাওয়া কমিউনিটি সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আইটেবসের পরিচালক মেহেদী হাসান সাদীর সভাপতিত্বে ও এইচ.আর এডমিন সালিম মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এপেক্স ফুটওয়্যারের সাবেক এডিশনাল ডাইরেক্টর এবং আমানীপুর পার্কের প্রতিষ্ঠাতা সৈয়দ গিয়াস হোসেইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা সমিতি, ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু সাদেক আব্দুল্লাহ, মহতোসিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ ফয়জুর রহমান, লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের লেকচারার আবিদ আশরাফ, দন্ত চিকিৎসক ডা. হেমন্ত পাল, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক খালিক উদ্দিন প্রমুখ। পরে অতিথিবৃন্দ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের উপহার এবং আইটেবসের চলমান বিভিন্ন কোর্সে স্কলারশিপ প্রদান করেন। উল্ল্যেখ্য, কুলাউড়া উপজেলা সমিতি, ঢাকার সভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এম. আব্দুর রউফের সার্বিক তত্ত্বাবধানে বিল্ডি স্কিল ফর আ ব্রাইট ফিউচার এই থিম নিয়ে ২০১৮ সাল থেকে কুলাউড়ায় কার্যক্রম পরিচালনা করে আসছে আইটেবস।





