সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দকে খেলাফত মজলিসের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ৬:৩৩:০৭ অপরাহ্ন
সিলেটের সাংবাদিকতার শতবর্ষের ঐতিহ্যের স্মারক সিলেট প্রেসক্লাব এর নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান ও সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী এক যৌথ বিবৃতিতে সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুকতাবিস-উন-নূর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলামসহ নির্বাচিত সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দ আশা করেন নবনির্বাচিত কমিটির মাধ্যমে সিলেটের সংবাদপত্র আরোও জনাকাঙ্খা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাংবাদিকদের প্রত্যাশা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবে। বিজ্ঞপ্তি





