খাসদবিরে মাহবুব চৌধুরীর শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ৮:০১:০৪ অপরাহ্ন

বাংলাদেশের অমিত সম্ভাবনা থাকা সত্ত্বেও কেবল আওয়ামী দু:শাসন, দুর্নীতি, লুটপাটের কারণে সাধারণ মানুষ আজও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। সমাজের ছিন্নমূল মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। বিগত সময়ে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। মানুষের ওপর অত্যাচার, জুলুম করেছে আওয়ামী লীগ। বিএনপি বৈষম্যহীন মানবিক দরিদ্রমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ও তারেক রহমানকে সেই সুযোগ করে দেয়ার আহবান জানান জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাক্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী।
রোববার সিলেট মহানগরের খাসদবীরের সৈয়দ মুগনীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচীতে তিনি একথা বলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি কোম্পানীগঞ্জ উপজেলা সহ সভাপতি আব্দুর রকিব, বিএনপি নেতা সৈয়দ আখতার আহমদ, মিসবাউল করিম চৌধুরী, আমির আহমদ, সুমি বেগম, আয়েশা বেগম, তাহমিনা বেগম, নাজনীন আক্তার, শফিক উদ্দিন, নাচু ও নিঝুম প্রমূখ। বিজ্ঞপ্তি





