দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ৮:০৬:৩২ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রেসক্লাব-এর ২০২৪-২৫ সেশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শনিবার দুপুরে দক্ষিণ সুরমার মৌবনস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক শাহ সুহেল আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, সদস্য গোলাম মর্তুজা বাচ্চু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ কাইয়ূম উল্লাস, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালিক।
সাধারণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি শিপন আহমদ, সহ সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, নির্বাহী সদস্য জাহেদ আহমদ, সদস্য মো. দুলাল হোসেন, সুলতান সুমন, ফয়সল আহমদ রানা, শেখ জাবেদ আহমদ ইমরান, মো. আব্দুল হাসিব, মো. আবুল বশর ও সোহেল আহমদ।
সভায় বিগত দু’বছরের আয়-ব্যয়ের রিপোর্ট ও প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক শরীফ আহমদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহ সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফছান।
সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ক্লাব এর আয়-ব্যয়ে অনুমোদন হয়। ২০২৬-২৭ইং অর্থ বছরের কমিটি গঠনের জন্য ৫ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়। শেষে সাবেক সাধারণ সম্পাদক শাহ সুহেল আহমদ এর সৌজন্যে মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি





