খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ব্যবসায়ীদের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ৮:৫১:৪৪ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে শনিবার দুপুর ২টায় নগরীর বারুতখানাস্থ একটি পার্টি সেন্টারের হল রুমে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ জেলা ও মহানগরের উদ্যোগে খতমে কোরআন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ আসজাদ আহমেদ। তেলাওয়াত করেন সোবহানীঘাট মাদ্রাসার মুহতামিম মাওলানা কবির আহমদ আমুকুনী।
দোয়া মাহফিলে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।দোয়ার পূর্বে সংক্ষিপ্ত সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আতিকুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ ও আনোয়ার হোসেন মানিক, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান শওকত ও আব্দুর রকিব তুহিন, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক কাপ্তান মিয়া, আকিকুর রহমান, আজির উদ্দিন, আব্দুল রহমান দুদু, আবুল হোসেন, আলেক মিয়া, হোসেন আহমদ, জাবেদ আহমদ, লায়েক মিয়া, মনিরুল ইসলাম, নাহিদুর রহমান, ফরহাদুরজ্জামান আহমদ, আবুল কালাম, লিলু মিয়া, আব্দুল কাইয়ুম, সাহেদ আহমদ, আব্দুর রহিম, আব্দুস শহিদ বেলাল, তানভীর আহমেদ, দিদার আহমেদ, সাগর আহমেদ, মো. আব্দুল্লাহ, রজব আহমদ, শাহজাহান মিয়া, এমদাদুল হক স্বপন. আজিজুর রহমান, গোলজার আহমদ, জাকারিয়া ইমরুল, সুহেল আহমদ, জাবেদ আহমদ, আব্দুল জলিলসহ হাওয়াপাড়া জামে মসজিদ, নাইওরপুর জামে মসজিদ, সোবহানীঘাট জামে মসজিদসহ সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম-খতিব ও নগরীর আখালিয়া, মদিনা মার্কেট, টিলাগড়সহ বিভিন্ন মার্কেটের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দোকান মালিকগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





