পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগের গতকালের ফলাফল
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ৯:০১:৩৪ অপরাহ্ন

পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগ এর রোববারের খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব সিলেট ১৭৪ রানে ইয়ং প্যাগাসাস ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। উক্ত ম্যাচ পরবর্তী প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক ও প্লেয়ার অব দ্যা ম্যাচ প্রাইজমানি প্রদান করেন ইমারেল্ড ঢাকা এর স্বত্ত্বাধিকারী গোলাম রব্বানী চৌধুরী সুমন এবং প্লেয়ার অব দ্যা ম্যাচ মনোনীত হন মোহামেডান স্পোর্টিং ক্লাব এর খেলোয়াড় দিশান।
উক্ত ম্যাচ শুরুর পূর্বে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সম্পাদক ও অত্র সংস্থার নিবন্ধনকৃত ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বিভাগীয় ক্রীড়া সংস্থা, সিলেট এর সাবেক কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন আহমদ এর মৃত্যুতে তাঁর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি খন্দকার রাজিন সালেহ আলম ও সম্পাদক কবির আহমদ।
আজকের খেলা: জিমখানা ক্লাব বনাম ওয়ান্ডারার্স ক্লাব। বিজ্ঞপ্তি





