পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগের গতকালের ফলাফল
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ৭:২৬:০৯ অপরাহ্ন

সিলেট জেলা স্টেডিয়ামে চলমান পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগ এর সোমবারের খেলায় জিমখানা ক্লাব ৩৯৬ রানে ওয়ান্ডারার্স ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। ওয়ান্ডারার্স ক্লাব টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ঘন কুয়াশার দরুণ ম্যাচটি সকাল ০৯.৩০ টায় শুরু হয় ও ৪৭ ওভার নির্ধারিত হয়।
জিমখানা ক্লাব ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৫৭ রান সংগ্রহ করে। জিমখানা ক্লাবের পক্ষে রিয়াদ অপরাজিত ১৩২ রান, সায়েম ৯২ রান, গালিব ৮৮ রান ও সাদী ৬৩ রান সংগ্রহ করেন এবং ওয়ান্ডারার্স ক্লাবের পক্ষে বাপ্পী ও ফাহিম ২টি করে এবং অজিত ১টি উইকেট লাভ করেন।
জবাবে ওয়ান্ডারার্স ক্লাব ২৫.৩ ওভারে সব উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করে। ওয়ান্ডারার্স ক্লাবের পক্ষে অভিষেক ১৪ ও নজরুল ১০ রান সংগ্রহ করে এবং জিমখানা ক্লাবের পক্ষে রাহিন ৫ উইকেট (০৭-০২-১৯-০৫), গালিব ও সজিব ২টি করে উইকেট এবং কামরুল ১ উইকেট লাভ করেন।
প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক ও প্লেয়ার অব দ্যা ম্যাচ প্রাইজমানি প্রদান করেন সাবেক ক্রিকেটার হরিদাস সিংহ আবু এবং প্লেয়ার অব দ্যা ম্যাচ মনোনীত হন জিমখানা ক্লাব এর খেলোয়াড় রিয়াদ খান (৮৬ বলে অপরাজিত ১৩২ রান)। উক্ত লীগের কো-স্পন্সর ‘ইবনেসিনা হাসপাতাল সিলেট লি.’ ও ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহা’।আজকের খেলা: বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র বনাম এ্যাপোল-১১ ক্লাব। বিজ্ঞপ্তি





