নিরাপদ-ঝুঁকিমুক্ত সড়কের দাবিতে ছাতকে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ৭:২৯:২৩ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি: ‘নিরাপদ-ঝুঁকিমুক্ত সড়ক চাই, সড়ক দুর্ঘটনায় প্রাণনাশের ভয় থেকে মুক্তি চাই’ স্লোগানকে সামনে রেখে ছাতকবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের তাহির প্লাজার সামনে ছাতক বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার আফছার উদ্দিনের সভাপতিত্বে ও নাট্যকর্মী সেলিম আহমেদ মাহবুবের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান এড. সুফি আলম সোহেল, সম্প্রতি দুর্ঘটনায় নিহত মরহুম ডাক্তার এমরানুল বাসার অপুর পিতা আবুল বাসার, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ পাল, হোমিও চিকিৎসক করুনা সিন্ধু রায়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমরেশ সরকার সঞ্জু, ফুটবলার সৈয়দ লাল মিয়া, নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজয় পোদ্দার, হুমায়ুন আহমেদ সুহেল, দিলবর আলী, টিম ছাতকের ফাউন্ডার সায়েদুর রহনান সায়েদ ও দিলিপ চন্দ্র দাস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ডা. উৎপল গোস্মামী, মেহেদী হাসান সোনা মিয়া, কামাল আহমদ, তানজিদ চৌধুরী, জহির উদ্দীন দিনান, সৈয়দ আহমদ লেচু, জুমলাদ চৌধুরী, রাসেল চৌধুরী, মুতাসিম বিল্লাহ, লোকমান রনি চৌধুরী, তাজ উদ্দিন, জুবায়েদ আহমদ, মীর তানিব, শাওন আহমদ, সেবুল আহমদ, ঐক্যবদ্ধ ছাতক মানববন্ধনের উদ্যোক্তা আবুল খায়ের টুটুল, মামুন আহমদ, সানী দাস, ইয়াছিন খান রাব্বি প্রমুখ।




