গোয়াইনঘাট প্রেসক্লাবে নবাগত ওসির মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৬, ৭:৩৩:৩৭ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান। সোমবার বেলা ১২ টায় গোয়াইনঘাট প্রেসক্লাবের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মো. মনজুর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি আবুল হোসেন, সৈয়দ হেলাল আহমদ বাদশা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি আব্দুল মালিক, যুগ্ম-সম্পাদক হারুন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, সদস্য আলী হোসেন, হারুন অর রশিদ, দুর্গেস চন্দ্র সরকার বাপ্পি, ফয়সাল আহমদ সাগর, শাহ আলম, মনছুর আলম, কাওসার আহমদ রাহাত ও মনিরুজ্জামান মনির প্রমূখ।
মতবিনিময় সভায় ওসি মো. মনিরুজ্জামান বলেন, জনগণের সার্বিক নিরাপত্তা জোরদার করা আমার দায়িত্ব। আমার কর্মকালীন সময়ে গোয়াইনঘাটের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা সব সময় প্রয়োজন। পুলিশের ইতিবাচক কর্মকাণ্ডগুলো গণমাধ্যমে তুলে ধরলে পুলিশ বিভাগ আরও উৎসাহ ও অনুপ্রাণিত হবে। সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে পাশে থাকলে গোয়াইনঘাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা করছি।





